ধ্বংসপ্রাপ্ত পৃথিবীর বুকে যখন সূর্যাস্তের আলো নেমে আসছিল, তখন এই মহাপ্রলয়ের বিপর্যয় থেকে সৃষ্টিকে রক্ষা করতে বৈদিক আবাহন-মন্ত্রে জেগে উঠলেন মা শাকম্ভরী। বিশ্বজননী মাতৃরূপে আবির্ভূত হলেন, বরাভয় মুদ্রা ধারণ করে, স্তব্ধ সৃষ্টিকে আবার গতিশীল করতে। মৃন্ময়ী প্রতিমায় তাঁর দিব্য, আধ্যাত্মিক রূপ প্রতিষ্ঠিত হলে সুপার-সাইক্লোন আমফানে বিধ্বস্ত ঘরে ঘরে প্রাণের আলো জেগে উঠবে; দুর্গতিনাশিনী মহিষাসুরের মতো মারণ ভাইরাসকে বধ করে সৃষ্টিকে আবার আলোকিত করবেন। এই প্রার্থনা নিয়ে এ বছর আমাদের আন্তরিক নিবেদন, তুমি তোমার দিব্য পরিবার নিয়ে এসো, শান্তি বয়ে আনো, আমাদের ভাঙা ঘরে আলোর দিশারি হও। নবপ্রভাতের সূর্যোদয় তোমার মুখমণ্ডলে বিকশিত হোক।
দুর্গাপূজা
দুর্গাপূজা ২০২০
দুর্গাপূজার পূর্ববর্তী সংস্করণ

- বছর
- ২০২০
- সংস্করণ
- ৩৬তম
- ভাবনা
- ভাঙা ঘরে প্রাণের আলো
- প্যান্ডেল শিল্পী
- জয় ঘোষ
- প্রতিমা শিল্পী
- শুভেন্দু দাস
- আলোকসজ্জা
- বাদল সোম
- স্থান
- বড়িশা তরুণ তীর্থ, বড়িশা









